সোমবার ২০ এপ্রিল, ২০২৬

মোল্লাহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

16 September, 2025 9:45:07
মোল্লাহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫। 

 বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাঁচনা গ্রামে বালু বোঝাই ট্রলির ধাক্কায় পার্থ টিকাদার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত পার্থ কাঁচনা গ্রামের নৃপেন টিকাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আংড়া–কাঁচনা সড়ক পারাপারের সময় দ্রুতগামী বালু বোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। প্রতিবেশী শিফা বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত পার্থকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোল্লাহাট থানার চুনখোলা ক্যাম্পের এসআই আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে নিহত পার্থকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport