সোমবার ২ নভেম্বর, ২০২৬

মোল্লাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

1 November, 2026 11:23:31
মোল্লাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকালে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালি শেষে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে যুবকদের মাঝে যুবঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন,আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উন্নত করতে হলে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার বিকল্প নেই। সরকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, মোল্লাহাটের যুবসমাজকে প্রশিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তুলতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় পাশে রয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম মিয়া, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সদস্য কে এম মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, এলাকার যুবসমাজ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard