শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন শিকদারের মোটরসাইকেল শোভাযাত্রা

28 November, 2026 10:30:03
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন শিকদারের মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নম্বর সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সাবেক সেনা কর্মকর্তা (অনারারি ক্যাপ্টেন) মোঃ ফরহাদ হোসেন শিকদারের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাদুরতলা এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এতে দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সমর্থকরা অংশ নেন। অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী ফরহাদ হোসেন শিকদার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

শোভাযাত্রায় অংশ নেন মোরেলগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি সফিউল আজম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এইচ এম জাহাঙ্গীর হোসেন, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ রুহুল আমিনসহ দলীয় নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাদুরতলার ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা প্রকাশ করে মোঃ ফরহাদ হোসেন শিকদার বলেন, তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ইউনিয়নের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রেজাউল করিমের নির্দেশক্রমে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদ আলী খান ১৫ নম্বর সদর ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ ফরহাদ হোসেন শিকদারের নাম ঘোষণা করেন। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।তার প্রার্থীতা ঘোষনার পরপরই মোরেলগঞ্জ সদর ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard