মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানঃ৪ কেজি গাঁজাসহ আটক -২ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানঃ৪ কেজি গাঁজাসহ আটক -২

20 August 2026, 10:30:45

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানঃ৪ কেজি গাঁজাসহ আটক -২

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকালে মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ কাইয়ুম শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, দৈবজ্ঞহাটির নূরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মোঃ দেলোয়ার শেখকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: