মোরেলগঞ্জে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে নিশানবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোরেলগঞ্জে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে নিশানবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৩ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়ন শাখা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেয়ারবাজার ও পল্লিমঙ্গল বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে কেয়ারবাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ মিছিল নিয়ে পল্লিমঙ্গল বাজারে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পথসভা ও সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মজনু মোল্লা, পৌর বিএনপির সভাপতি মাসুদ খান চুন্নু, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ এবং খাউলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আহসান।
এ সময় বক্তারা দেশের স্থিতিশীলতা রক্ষা, পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিষয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির মাতুব্বর, সাবেক সহসভাপতি মহিউদ্দিন হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজান তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাঞ্চন আলী মৃধা, দপ্তর সম্পাদক সুজন ফরাজি, মোঃ সেলিম রেজা, মোঃ আসলাম গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, যুবদল নেতা আলামিন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ বেল্লাল হাওলাদার।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



