শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জিউধরায় বিএনপির বিক্ষোভ

27 November, 2026 9:08:35
মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জিউধরায় বিএনপির বিক্ষোভ

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ নম্বর জিউধরা ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, ছাত্রদল নেতা মেহেদী হাসান সজল,এছাড়াও এ সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হাওলাদার, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম বনি, মো. মিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইমুন হোসেন রনি এবং সাধারণ সম্পাদক মারুফ হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা বাজারের নতুন ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার ও রাসেল হাওলাদার।কর্মসূচির আয়োজন করে ১২ নম্বর জিউধরা ইউনিয়ন বিএনপি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard