মোংলা থেকে দূরপাল্লার বাস বন্ধ, বিপাকে কয়েকশো যাত্রী
মোংলা থেকে দূরপাল্লার বাস বন্ধ, বিপাকে কয়েকশো যাত্রী
বিপ্লব মল্লিক, মংলা প্রতিনিধিঃ
সড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে মোংলা–ঢাকা–চট্টগ্রাম রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন সংশ্লিষ্টরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা; তবে খুলনাসহ স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মোংলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকালে ও বিকেলে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে শুধু আরমান (পর্যটক) পরিবহন ছেড়ে গেলেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে এই রুটে অন্যান্য বাস চলাচল স্থগিত করা হয়।
মোংলা বাসস্ট্যান্ডের পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতারা জানান, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা বাস ছাড়েননি; পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত বাস চলাচল করবে।
হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রী ও চাকরিজীবীরা বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে সময় ও ভোগান্তি দুটিই বাড়ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
মোংলা থেকে প্রতিদিন নিউ বলেশ্বর, রয়েল, ইভান, জি এস, বি এম লাইন, আরমান (পর্যটক), কমফোর্ট লাইন ও দিগন্তসহ বিভিন্ন পরিবহনের বাস ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



