সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

11 May, 2026 9:59:54
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

আমেরিকার সাথে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও জোটের নেতা কমরেড নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও জোটের নেতা কমরেড পীযূষ চক্রবর্তী, সিপিবি হবিগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার নেতা-সংগঠক জাফর আলী এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার নেতা শংকর শূল্কবৈদ্য প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী ১৫ বছরে আমেরিকার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার এলএনজি, ৩৫ হাজার কোটি টাকার ১৪টি বোয়িং বিমান, ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কিনতে হবে। এছাড়া বছরে ৭ লাখ টন গম প্রতি টন ৭৫ ডলার বেশি দামে কিনতে হবে এবং বাধ্যতামূলকভাবে সমরাস্ত্র ক্রয় করতে হবে। আমেরিকার সম্মতি ছাড়া অন্য কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি করা যাবে না—যা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সুস্পষ্ট হুমকি।

বক্তারা আরও বলেন, ড. ইউনুসের অন্তর্বর্তী সরকার আমেরিকার দালালি করতে গিয়ে বাংলাদেশকে একটি নব্য উপনিবেশে পরিণত করেছে। তাই দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই গোলামী চুক্তি প্রতিরোধ করতে হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard