মঙ্গলবার ১২ মে, ২০২৬

মানব সেবায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের একযুগ পুর্তি

12 May, 2026 7:47:44
মানব সেবায় রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের একযুগ পুর্তি

মাসুদ রানা মনি লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

মানব সেবায় আজ ১২ মে লক্ষ্মীপুরের রামগঞ্জ ব্লাড ডোনার স ক্লাবের একযুগ পুর্ণ হয়েছে।
”মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থেলাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন” এ শ্লোগান কে সামনে রেখে সেবার ব্রত নিয়ে আজ হতে ১২ বছর আগে ২০১৫ইং সনের ১২মে প্রতিষ্ঠা লাভ করে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।
মূলত রক্তদান নিয়ে সংগঠনটির সদস্যরা তাদের যাত্রা শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন মানবিক কাজে তাদের অগ্রযাত্রা সফলতার সহিত অব্যাহত রেখে চলছে।
১১ বছর পেরিয়ে আজ ১২ মে ২০২৬ইং তারিখে রামগঞ্জ উপজেলার মানবিক এ সংগঠন ১২বছরে পদার্পন করতে যাচ্ছে।
রক্তদান, হুইল চেয়ার বিতরণ, করোনাকালীন সময়ে লাশ দাফন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা সেলাই মেশিন বিতরণ, রমজানে নিত্যপন্যসহ ঈদ উপহার, কোরবানীর গোস্ত বিতরণ, খাল ডোবা-নালা পরিস্কার, অসহায় দুস্থ্যদের মাঝে উপহার ও খাবার সামগ্রী বিতরণ, বৃষ্টিতে ও রোদে ছাতা বিতরণ, দেশীয় ফলদ ও ভেষজ গাছের চারা রোপন ও বিতরণ, ঘর নির্মাণ, রিক্সা উপহারসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া অসুস্থ্য রোগীদের পথ্যসেবা, বিয়ের খরচসহ ওষুধ কিনে দেয়ার ঘটনা হরহামেশাই চলছে। প্রতিদিন রামগঞ্জ উপজেলাসহ পাশ্বর্তী উপজেলা ও জেলার গন্ডি পেরিয়ে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে রক্তদান করা হচ্ছে। রক্তদানের বেশিরভাগ কার্যক্রমই অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে।
২০১৫ইং সনের ১২ মে রামগঞ্জ বাইপাস সড়কের পাশে রক্তদান কর্মসূচির মাধ্যমে এক ঝাঁক তরুনের উপস্থিতি ও সহযোগিতায় সংগঠনটি প্রতিষ্ঠা করেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মাহমুদ ফারুক।
প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম হলেন পর্তূগাল প্রবাসী মাহিব মিনহাজ ও বাংলাভিশনের সংবাদ পাঠিকা ফাতেমা জান্নাত আইরিন। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েকশ।
অনেক চড়াই উৎরাই ও প্রতিবন্ধকতা পার করে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব আজ স্বমহিমায় তাদের মানবিক সেবা দিয়ে যাচ্ছেন কোন ধরনের শর্ত ছাড়াই।
এ ধরনের মানবিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও মানবিক ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠা কালীন সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক বলেন যতদিন বেঁচে থাকি মানব সেবায় জীবন উৎসর্গ করতে চাই।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport