সোমবার ২৬ অক্টোবর, ২০২৬

মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

19 July, 2026 4:51:05
মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন।

এ অর্জনকে ঘিরে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের ১০ জন কর্মীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে, গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের কমিউনিস্ট পার্টির (সিপিএন) কো-কনভেনর ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী কমরেড মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী যৌথভাবে ফারুক খাঁনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুলকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

ফারুক খাঁনের এ স্বীকৃতিকে উদযাপন করতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অনলাইন নিউজ পোর্টাল আমার সিলেট (amarsylhet24.com)-এর প্রধান সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মো. রুবেল আহমেদ এবং মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমার সিলেট-এর প্রধান সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুল ইসলাম আশরাফী বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফারুক খাঁনের দীর্ঘদিনের ভূমিকা প্রশংসার দাবিদার। তাঁর এ স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার জন্যও গৌরবের বিষয়।

বক্তারা ভবিষ্যতেও মানবাধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে আরও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফারুক খাঁন ও উপস্থিত অতিথিবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard