মাত্র সাত দিনে স্বামীর নির্যাতন, মাদকাসক্তির অভিযোগে স্ত্রী-মায়ের আকুতি
মাত্র সাত দিনে স্বামীর নির্যাতন, মাদকাসক্তির অভিযোগে স্ত্রী-মায়ের আকুতি
রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনাপাড়া গ্রামে এক তরুণের মাদকাসক্তি ও সহিংস আচরণ নিয়ে তার স্ত্রী ও মা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। অভিযুক্ত যুবকের নাম মাসুম।
রহিমা বেগম জানান, পারিবারিকভাবে মাসুমের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের মাত্র সাত দিন যেতে না যেতেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। মাসুম দীর্ঘদিন ধরে গাঁজা, মদসহ বিভিন্ন মাদকে আসক্ত। কোনো নিয়মিত কাজকর্ম না করে মাদক সেবনের পর পরিবারের সদস্যদের ওপর চড়াও হন এবং অমানবিক নির্যাতন চালান।
এদিকে মাসুমের মা বলেন, ছেলের অনিয়ন্ত্রিত মাদকাসক্তি ও হিংসাত্মক আচরণে তিনি চরম অসহায় হয়ে পড়েছেন। সংসারের শান্তি ফিরিয়ে আনতে এবং ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। মা ও স্ত্রী উভয়েই মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসার মাধ্যমে তাকে সম্পূর্ণ মাদকমুক্ত করে সঠিক পথে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা জানা গেছে। তবে অভিযুক্ত মাসুমের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয়রাও পরিস্থিতির উন্নতি কামনা করছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



