রবিবার ১ নভেম্বর, ২০২৬

মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

30 October, 2026 11:00:49
মহেশপুরে মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. রানা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মহেশপুর থানাধীন বজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় গোলযোগ সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর মো. রানাকে মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ-সংক্রান্ত মামলার নম্বর মহেশপুর থানার মিস মামলা নং-২৫১/২৬।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত মো. রানাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়। তিনি মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard