বুধবার ৪ নভেম্বর, ২০২৬

মহাসমাবেশ উপলক্ষে শ্যামনগরে গ্রাম পুলিশের প্রস্ততি সভা

3 November, 2026 11:12:30
মহাসমাবেশ উপলক্ষে শ্যামনগরে গ্রাম পুলিশের প্রস্ততি সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

আগামী ৭ নভেম্বর ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। এ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক । এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত পোশাক ও ক্যাপ পরিধান, পরিচয়পত্র সঙ্গে রাখা, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা এবং নির্ধারিত প্রবেশপথ ব্যবহারসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এছাড়া মহাসমাবেশস্থলে ব্যাগ, পানির বোতল ও অনুমোদনহীন সামগ্রী বহন না করা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়মকানুন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে মোট ৯৬ জন গ্রাম পুলিশ সদস্য এ মহাসমাবেশে যোগদান করবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard