মঠবাড়িয়ায় চুরির চেষ্টাকালে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদল সভাপতি আলম ফকির আটক, দল থেকে বহিষ্কার
মঠবাড়িয়ায় চুরির চেষ্টাকালে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদল সভাপতি আলম ফকির আটক, দল থেকে বহিষ্কার
মোঃ ইমরান মুন্সি,ঝালকাঠি প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির চেষ্টার অভিযোগে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকের পর পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে, চুরির অভিযোগে আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের দায়ে আলম ফকিরকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। তাকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ সংগঠনের প্রাথমিক ও সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলম ফকিরকে বহিষ্কারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলম ফকিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ আসছিল। এসব বিষয়ে তাকে পূর্বে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি নিজের আচরণে কোনো পরিবর্তন আনেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং দলের শৃঙ্খলা রক্ষার্থে তাকে পদ ও দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, “দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অপকর্মের দায় দল কখনোই নেবে না। আলম ফকিরকে ইতিপূর্বে সতর্ক করা সত্ত্বেও তিনি নিজের সংশোধন করেননি। ফলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



