বোদায় র্যাবের অভিযানে ১৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
বোদায় র্যাবের অভিযানে ১৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট রাত আনুমানিক ১০টায় পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট নাঠুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সবুজ আলী নামে এক যুবককে ১৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সহযোগী আব্দুল্লাহ (পিতা: জাহাঙ্গীর) র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটককৃত আসামি সবুজ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতায় দেশকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



