বুধবার ২২ এপ্রিল, ২০২৬

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চিতলমারীতে দোয়া মাহফিল

16 December, 2025 12:01:58
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চিতলমারীতে দোয়া মাহফিল

চিতলমারী প্রতিনিধিঃ ১৫ ডিসেম্বর সোমবার ২০২৫।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় চিতলমারী উপজেলার আদর্শ শিশু বিদ্যানিকেতনে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এবং জগলুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ও ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামী এই নেত্রীর সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত রোগমুক্তি দান করেন এবং পূর্ণ সুস্থতা দান করেন—এই প্রার্থনাই আজকের এই দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মহান আল্লাহই সকল রোগের আরোগ্যদাতা; তাঁর অশেষ রহমতে দেশনেত্রী খালেদা জিয়া যেন শিগগিরই সুস্থ হয়ে ওঠেন এবং আগের মতো দেশ ও জাতির সেবায় ভূমিকা রাখতে পারেন—এ জন্য সকলের সম্মিলিত দোয়া প্রয়োজন।

দোয়া মাহফিলের শেষপর্বে আল্লাহ তায়ালার দরবারে হাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল রোগব্যাধি থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ, শারীরিক শক্তি ও মানসিক প্রশান্তি দান, দীর্ঘ হায়াত নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশবাসীর ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport