মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬

বাগেরহাটে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

18 August, 2026 6:34:34
বাগেরহাটে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়াজ শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের ফুলবাড়ি বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রিয়াজ শেখ মোংলা উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মো. খায়রুল শেখের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফুলবাড়ি বেইলি ব্রিজ এলাকা দিয়ে মাদকের একটি চালান মোংলার দিকে নেওয়া হচ্ছে। এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় দ্রুত চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় একটি ইজিবাইকে থাকা লাগেজের ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পায় পুলিশ। পরে লাগেজটি খুলে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport