বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

5 August 2026, 11:01:58

বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

বাগেরহাট জেলা প্রতিনিধি:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি স্থাপনায় আলোকসজ্জাও করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্যদের বিনামূল্যে ওষুধ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: