শুক্রবার ৮ মে, ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব

7 May, 2026 11:38:44
বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | ০৭ মে ২০২৬ :

সদ্য সমাপ্ত ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন কৃতি সন্তান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রবাসের মাটিতে তাঁদের এই গৌরবময় অর্জনকে উদযাপন ও সম্মাননা জানাতে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবর্ধিত জনপ্রতিনিধিবৃন্দ:

কৌশিক রাব্বানী (সাঁ-দেনি), নাহিদুল মোহাম্মদ (সাঁ-দেনি), ফাহিম মোহাম্মদ (ক্রেতেই), জুবায়েদ আহমেদ (ইভরি-সুর-সেন), তানিয়া তনু (গার্জ-লে-গোনেস)।

অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়েছে ফ্রান্সের অবারভিলিয়ের এলাকার ‘রেস্টুরেন্ট বটতলা’, যার ঠিকানা— ১১ Rue Solférino, ৯৩৩০০ Aubervilliers।

ফ্রান্সের প্যারিস বাংলা প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন সোহেল এবং সম্পাদক রাসেল আহমদ যৌথভাবে প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সদ্য সমাপ্ত ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন কৃতি সন্তান নির্বাচিত জনপ্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূতদের নির্বাচিত হওয়া শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই গৌরবের বিষয়। এটি প্রমাণ করে যে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা সততা, দক্ষতা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান শক্তিশালী করছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্ম শিক্ষা ও নেতৃত্বের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করছে। ফ্রান্সের স্থানীয় নির্বাচনে এই সাফল্য ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রাজনৈতিক অংশগ্রহণের দুয়ার খুলে দেবে বলে আমি বিশ্বাস করি।”

কমরেড সৈয়দ আমিরুজ্জামান নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক আদর্শকে ধারণ করে প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেন। একই সঙ্গে তিনি প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport