বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকার স্কুলছাত্রী জুঁই
বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকার স্কুলছাত্রী জুঁই
রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধিঃ
ঢাকা থেকে বরগুনায় বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জুঁই আক্তার।
রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় বেড়াতে এসেছিল কিশোরী জুঁই। আজ সকালে লতাকাটা এলাকায় পায়রা নদীতে স্বজনদের সঙ্গে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানা জুঁই হঠাৎ জোয়ারের তোড়ে নদীর গভীরে তলিয়ে যায়। আশেপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ। জুঁইয়ের খোঁজে পায়রা নদীতে উদ্ধার অভিযান চলছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীকে পাওয়া যায়নি।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



