বটিয়াঘাটার জলমা- কচুবুনিয়া শহররক্ষা বেড়ীবাঁধ পরিদর্শন করেন – আমীর এজাজ খান এমপি
বটিয়াঘাটার জলমা- কচুবুনিয়া শহররক্ষা বেড়ীবাঁধ পরিদর্শন করেন - আমীর এজাজ খান এমপি
রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা জলমা ইউনিয়নে জলমা-কচুবুনিয়া এলাকায় শহর রক্ষা বেড়িবাধ হুমকির মুখে । কাজীবাছা নদীর স্রোতের তোড়ে যে কোন মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে জলমা ইউনিয়নে সহ খুলনা মহানগরীর বড় বড় জনগুরুত্বপূর্ণ স্থাপনা । খবর পেয়ে খুলনা- ১ আসনের জাতীয় সংসদ সদস্য আমির এজাজ খান ও খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গতকাল রবিবার রাত সাড়ে ৮ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন । উল্লেখ্য জলমা ইউনিয়নের জলমা-কচুবনিয়া এলাকায় নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মাঝে মধ্যে হোয়াইট ওয়াশ হিসেবে ভাঙ্গন রোধে লোক দেখানো কাজ করে বিল ভাউচার তৈরি করে মোটা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছে । অন্যদিকে খুলনা -১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান পানি উন্নয়ন বোর্ডকে বিকল্প বেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন । এসময় দলীয় নেতাকর্মী মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী ,বিএনপি নেতা কাশেম খান, মোঃ সুমন সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



