বুধবার ২২ এপ্রিল, ২০২৬

ফুলগাজী জিরো পয়েন্টে থমকে ফেনী–বিলোনিয়া সড়ক উন্নয়ন কাজ

22 April, 2026 5:47:53
ফুলগাজী জিরো পয়েন্টে থমকে ফেনী–বিলোনিয়া সড়ক উন্নয়ন কাজ

জসিম উদ্দিন,ফেণী জেলা প্রতিনিধি:

ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প ফুলগাজী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এসে কার্যত থমকে গেছে। একটি বহুতল ভবন অপসারণ না হওয়ায় দীর্ঘদিন ধরে সড়ক প্রশস্তকরণের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, ফুলগাজী বাজারের জিরো পয়েন্টের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটি প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সড়ক উন্নয়ন প্রকল্পের নকশা অনুযায়ী ওই অংশে সড়ক সম্প্রসারণের কথা থাকলেও ভবনটি অক্ষত থাকায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে পুরো প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়সীমা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে, সড়কের ওই অংশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং বাড়ছে জনদুর্ভোগ। সরু পথে রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে তৈরি হচ্ছে জটিলতা। পথচারীদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, প্রকল্পের অন্যান্য অংশে কাজ এগিয়ে গেলেও জিরো পয়েন্ট এলাকায় এসে দীর্ঘদিন ধরে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একটি ভবনের কারণে পুরো উন্নয়ন কার্যক্রম আটকে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

স্থানীয়রা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে। ফেনী–বিলোনিয়া সড়ক উন্নয়ন প্রকল্প এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মাত্র স্থাপনার কারণে পুরো প্রকল্প থমকে থাকা দুঃখজনক। দ্রুত প্রশাসনিক উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধান করে উন্নয়ন কাজ সচল করা এখন সময়ের দাবি।

এ অবস্থায় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের মতে, বিষয়টি দ্রুত সমাধানে তাঁর কার্যকর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport