ফরিদপুরে ৪৮০ বোতল মাদকসহ দুইজন গ্রেফতার, পিকআপ ভ্যান জব্দ
ফরিদপুরে ৪৮০ বোতল মাদকসহ দুইজন গ্রেফতার, পিকআপ ভ্যান জব্দ
মোঃ ফজলুল কবির গামাঃ
ফরিদপুরের সালথায় ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি ফোর্সেসের যৌথ অভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৮ বোতল স্কাফ ও ৩৪২ বোতল উইনসেরেক্সসহ মোট ৪৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ও সিপিসি-৩, যশোর এবং এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর এলাকার আমিন উদ্দিন মাতাবরের ছেলে মোঃ রানা মাতাবর (৩৮) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্ত ষাটনলপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ হৃদয় ওরফে কামাল হোসেন (২৭)।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুরের সালথা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত, পিকআপ ভ্যান ও গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



