মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

পার্বতীপুরে শালকাঠবোঝাই পিকআপ আটক মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের অভিযানে কাঠ জব্দ

23 August, 2026 10:52:09
পার্বতীপুরে শালকাঠবোঝাই পিকআপ আটক মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের অভিযানে কাঠ জব্দ

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে শালকাঠ পরিবহনের অভিযোগে একটি পিকআপ আটক করেছে বন বিভাগ। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে শালকাঠবোঝাই পিকআপটি আটক করে। পরে গাড়িতে থাকা শালকাঠ জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক পিকআপ ও জব্দ করা কাঠের বিষয়ে বন আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

বনজ সম্পদ রক্ষায় এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, অবৈধভাবে গাছ কাটা ও বনজ সম্পদ পরিবহন বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন।

তবে শুধু কাঠ ও গাড়ি আটক নয়, কাঠের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে অবৈধ কাঠ সংগ্রহ ও পরিবহনের পেছনে কোনো চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, জব্দ করা কাঠ ও আটক পিকআপের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় মধ্যপাড়া রেঞ্জের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport