শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার_১৪০০ রাউন্ড গুলি জব্দ

11 April, 2026 4:48:13
পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার_১৪০০ রাউন্ড গুলি জব্দ

​মোঃ নূর হোসাইন বাবু, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১০ এপ্রিল (শুক্রবার) রাতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী বড় ধরণের গোলাবারুদের চালান পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলম এর নেতৃত্বে একটি দল কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে। রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন আরোহীকে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ মিমি এসএমজি’র ১৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
​রুদ্ধশ্বাস পরিস্থিতি
​উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে বিওপিতে ফেরার পথে টহল দলটি এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। পথিমধ্যে প্রায় ১০০-১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি সদস্যদের চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। তবে বিজিবি সদস্যরা বিচলিত না হয়ে অসীম সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করেন। ঘটনার খবর পেয়ে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস-এর নেতৃত্বে অতিরিক্ত দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলের দিকে রওনা দিলে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।
​কর্তৃপক্ষের বক্তব্য
​পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক এই সফল অভিযানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সন্ত্রাসীরা বর্তমানে চোরাচালানের জন্য নানা অভিনব পদ্ধতি ব্যবহার করছে। তবে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা বৃদ্ধির ফলে তাদের এসব অপচেষ্টা নসাৎ করে দেওয়া হচ্ছে।” সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ৩বিজিবি

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport