পরশুরামে ডাকবাংলো মোড়ে সন্ধ্যায় নামলে জমে উঠে অপরাধে আঁখড়া
পরশুরামে ডাকবাংলো মোড়ে সন্ধ্যায় নামলে জমে উঠে অপরাধে আঁখড়া
সবীর আহমেদ ফোরকান, পরশুরাম ফেনীঃ
ফেনীর পরশুরামে দক্ষিণ চৌমুড়ীর ডাকবাংলা মোড়ে সন্ধ্যা নামলেই অপরাধের আখড়ায় পরিণত হয়। নানা ধরনের অপরাধীরা জড়ো হয় ডাকবাংলা মোড়ে। গত বেশকিছু দিন ধরে এলাকটিতে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে চলছে ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১৫/২০ দিনে মাদক সেবনের সময় ব্যবসায়ী আটক,এক ব্যবসায়ীকে মারধর, ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে আটকসহ বেশ কিছু অপরাধের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরশুরাম বাজারের মধ্যে কম জনবহুল এলাকা ডাকবাংলা মোড় ও অনন্তপুর সড়ক। সন্ধ্যা নামলেই এখানে জমে উঠে নানা বয়সের অপরাধীদের আড্ডা। অনন্তপুর সড়ক সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের খামারবাড়ির দক্ষিণে ও মারকাজুল উলুম মাদ্রাসার পূর্ব পাশের পরিত্যক্ত ঘর অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। সংশ্লিষ্ট সূত্র জানায়,সন্ধ্যা নামলে মদ জুয়া ও তাস নিয়ে সেখানে বসে যায় বড় একটি চক্র।
অভিযোগ রয়েছে, শাহ আলমের ফার্নিচার দোকান ও সুমনের সেলুনে নিয়মিত মাদক সেবীদের আড্ডা জমে উঠে। ছয়ঘরিয়া সড়কের একটি বস্তি থেকে মাদক সরবরাহ করার অভিযোগও রয়েছে। উত্তর ও দক্ষিণ কোলাপাড়ার সরকার দলের রাজনীতির সাথে জড়িত কয়েকজনের সেল্টারে এখানে নানা অপরাধ সংগঠিত হয়।
গত ২৯ এপ্রিল ডাকবাংলা মোড় থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পৌরসভার বাউরখুমা গ্রামের রুহুল আমিনের ছেলে এমরান হোসেন বিজয় (২১) এবং মরণ নাথের ছেলে নিশান নাথকে (২১) আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ২৭ এপ্রিল সন্ধ্যায় অনন্তপুর সড়ক থেকে গাঁজা সেবনের সময় পল্টু নামে এক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনতা।
একই দিন বিকেলে মোতালেব নামে এক ব্যবসায়ীকে মারধর করা হয় ডাকবাংলা মোড়ে। তিনি থানায় অভিযোগ দেওয়ার পরে পুলিশ বিষয়টি তদন্ত করে।পরশুরাম মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল দাবি করেন, পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া মেলেনি
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

