পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / Uncategorized / বিস্তারিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

6 November 2026, 2:15:53

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

মোঃ ইমরান মুন্সি,নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। নিহত ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি পানক্ষেতের কাছের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই ছাত্রী। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​অবশেষে বৃহস্পতিবার সকালে জুতার সূত্র ধরে বাড়ির আশপাশে পুনরায় তল্লাশি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পানক্ষেতের নির্জন স্থানে পৌঁছালে তারা ওই ছাত্রীর মরদেহ দেখতে পান। নিহতের মরদেহের পাশেই তার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র এবং একটি ফাইল ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকেই ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard