পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার'স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
সেলিম চৌধুরী, পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বেবি টেক্সী, টেম্পু ভ্রাইভারস ও সহকারী ইউনিয়ন (রেজি নং- চাঁ-১৩৪৯১) এর অন্ততরভুক্ত পটিয়া থানার মোড় শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (২৪ জুন বুধবার) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পটিয়া থানার মোড় শাখার নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ দিদারুল আলম।
সাধারণ সম্পাদক মুহাম্মদ মোসলেম উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আলহাজ্ব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহনাজ পারভীন, বিশেষ বক্তা ছিলেন সাবেক ছাএনেতা সংগঠনের উপদেষ্টা ইদ্রিস পানু, বক্তব্য রাখেন উপদেষ্টা আবদুল আজিজ, বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক; আবদুল মান্নান, দক্ষিণ জেলার সভাপতি; মোহাম্মদ ইদ্রিচ, সাধারণ সম্পাদক; মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, পৌর
যুবদল নেতা; মামুনুর রশীদ মামুন, সাহেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ দিদারুল আলম সভাপতি, মোহাম্মদ মকছুদুর রহমান সাহেদকার্যকরী সভাপতি, আবুল বশর সিনিয়র সহ সভাপতি,
বাদশা মিয়া সহ সভাপতি এবং মোহাম্মদ মুসলিম উদ্দীন সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রুবেল কে যুগ্ম সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটি হস্তান্তর করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



