পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩ হাজার ৫৫৪ জন
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩ হাজার ৫৫৪ জন

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পরেই পঞ্চগড়ের দুটি উপজেলার কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে কৃষক কার্ড।
পঞ্চগড়ের বোদা উপজেলার বরাতি উচ্চ বিদ্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ১৫ জন ও পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইন্সটিটিউটে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ১৫ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কৃষক কার্ড ও গাছের চারা।
এসময় জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের ১ হাজার ৫৯২ জন কৃষক ও বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের ১ হাজার ৯৬২ জনকে কৃষক পাচ্ছেন প্রথম দফায় এ কৃষক কার্ড।
এদিকে বৈরাতি উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ ও নববর্ষ উপলক্ষে প্রায় ১০ হাজার মানুষের জন্য পান্তা ইলিশ ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পঞ্চগড়ের পাঁচপীর এলাকার কৃষক ময়েনউদ্দীন বলেন, ‘অনেক সরকার এসেছে গেছে কিন্তু কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়নি কৃষকের কষ্ট কেউ দেখেনি। এই সরকার ক্ষমতার যাওয়ার দুই মাসের মাথায় আমাদের হাতে কৃষক কার্ড তুলে দিয়েছে। বছরের প্রথম দিনে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত।’
এদিকে এক নারী কৃষক আমেনা বেগম বলেন, ‘আমরা পুরুষ মানুষের মতোই কৃষি করে জীবিকা নির্বাহ করি। এ কার্ডের মাধ্যমে আমরা ১০ ধরণের সুযোগ সুবিধা পাবো এজন্য সরকারকে ধন্যবাদ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন তা ক্ষমতায় যাওয়ার দুই মাসের মধ্যে বাস্তবায়ন করছেন। কার্ড বিতরণের ক্ষেত্রে কে কোনো দলের তা দেখা হবে না। যারা প্রকৃত কৃষক তারাই কার্ড পাবেন। আমরা নির্বাচনি ইশতেহারে যা যা বলেছি তা এক এক করে সব পূরণ করবো।’
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: