বুধবার ১১ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি অনুষ্ঠিত

11 November, 2026 12:12:30
নেত্রকোনার মোহনগঞ্জে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবছরের ন্যায় মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন অষ্টম শ্রেণীর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রসার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতার প্রত্যয় নিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহবুবুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মনিরা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব কবির চৌধুরী এবং জনাব বিনয় কান্তি তালুকদার মানিক,সভাপতি নারাইস উচ্চ বিদ্যালয়।

এ ছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব হবিকুল ইসলাম হবি এবং বরান্তর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মতিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তা কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার আলো সমাজের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফাউন্ডেশনের আহ্বায়ক জনাব মোঃ আজিজুল হক, সদস্য সচিব জনাব প্রলয় সরকার টাবলু এবং পরীক্ষা সমন্বয়ক জনাব মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব উদ্দিন ও রোপন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব কিশলয় খান সরকার, জনাব রেজাউল করিম রাজিব, মোস্তাক আহমেদ, রাজীব চক্রবর্তী, ওমর ফারুকসহ স্থানীয় শিক্ষানুরাগী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard