নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

11 November 2026, 12:02:29

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মিনারুল ইসলাম,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

 

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

​রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোনা সদর উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার এবং পরিদর্শক লাভলী বেগম।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন এবং নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরু।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সরকার ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের অর্থনীতিতে সমবায়ীদের ভূমিকা অপরিসীম। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সমবায়ীদের সম্পদ ও জমিজমা সুরক্ষা এবং সমাজের বিভিন্ন স্তরের কমিউনিটিকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর জোর দেন বক্তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard