- নেত্রকোনার দুর্গাপুরে ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নে নির্বাচনী মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা.এম.এ.সালাম দিশারী
- কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত
- ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা
নেত্রকোনায় ঐতিহ্যবাহী মগড়া নদী খনন কাজের শুভ উদ্বোধন
নেত্রকোনায় ঐতিহ্যবাহী মগড়া নদী খনন কাজের শুভ উদ্বোধন

মোঃ মিনারুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার ঐতিহ্যবাহী মগড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং নদীকেন্দ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে নদী খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ড. মোঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, নেত্রকোনার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে মোট সাতটি প্যাকেজের আওতায় ৪১ কিলোমিটার নদী খনন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে খননকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মগড়া নদী নেত্রকোনার ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের পলি জমে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় পানি প্রবাহ, কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদীটি খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে খননকাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে মগড়া নদী তার হারানো নাব্যতা ফিরে পাবে। পাশাপাশি নদীকে ঘিরে নেত্রকোনার প্রাকৃতিক পরিবেশ, কৃষি ও জনজীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: