ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন | বিডি-প্রেস 24 ডট কম
শীর্ষ ❯
হোম / উন্নয়ন / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন

7 November 2026, 11:08:28

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৬ নম্বর সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন।
​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনসহ রুহিয়া উপজেলা ও ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।
​সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভূল্লী উপজেলা গঠন করায় এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সারসংকট নিরসনে রাসায়নিক সারের বিষয়টি অত্যন্ত দ্রুততার সাথে সমাধান করা হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard