শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

নেত্রকোণা ও ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

27 November, 2026 4:46:18
নেত্রকোণা ও ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

​মোঃ মিনারুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

​নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

​বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। প্রথম অভিযানে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​অপর অভিযানে একই রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া এলাকা থেকে ২৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার রয়েছে। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard