ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

27 November 2026, 4:51:13

ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০.৫ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, ঝিনাইদহ ক্যাম্প।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ৯ নম্বর পোড়াহাটি এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন পোড়াহাটি এলাকার মোঃ সাহেব হোসেনের ছেলে। অভিযানকালে তাঁর বসতঘরের খাটের নিচ থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard