নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট
নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছোট গোষ্ঠীর উপর বড় গোষ্ঠীর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার ১৯ মে রাত ৯ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হঠাৎ একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির বসতঘর ও কয়েকটি দোকানঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় তৌফাজ্জল মিয়া (৩৫), সুমাইয়া আক্তার (১৮), রিনা বেগম (৬০), হোসনা বেগম (৫৫) ও ইউসুফ মিয়া (২৫) আহত হন। গুরুতর আহত তৌফাজ্জল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। তবে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এস আই সোহেল সিকদার বলেন, শুনেছি গতরাতে কাহেতুরা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে, কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



