নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী ও চাতলপাড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরবেলায় নাসিরনগর উপজেলা পরিষদের সামনে থেকে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে ও নাসিরনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোয়ালনগর ইউনিয়নে চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহার ভুক্ত আসামি হলেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্রী কৃষ্ণ দাস।
তিনি বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে, আজ দুপুরে তাদের নাসিরনগর থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: