নারীর কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ—ইঞ্জিনিয়ার মাসুদ রানার প্রতিশ্রুতি বড়বাড়িয়ায় উঠান বৈঠকে
নারীর কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ—ইঞ্জিনিয়ার মাসুদ রানার প্রতিশ্রুতি বড়বাড়িয়ায় উঠান বৈঠকে

চিতলমারী প্রতিনিধিঃ ২১ অক্টোবর মঙ্গলবার ২০২৫।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চর পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির মাঠে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল চারটায় অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত মহিলা উঠান বৈঠক।
অনুষ্ঠানের আয়োজন করে বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মাছুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা হুমায়ুন শেখ।
সভায় সভাপতিত্ব করেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মাছুদ রানা বলেন,
“এই এলাকার অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট আমি কাছ থেকে দেখেছি। অতীতের জনপ্রতিনিধিরা জনগণের পাশে ছিল না। আমি এসেছি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা নিয়ে। আমরা রাস্তা-ঘাট উন্নয়ন, নদী শাসন, বিশুদ্ধ পানি ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে কাজ করব।”
তিনি আরও বলেন,
“বিশেষ করে নারীদের জন্য বিনামূল্যে কারিগরি শিক্ষা ও এসএমই সুবিধা চালু করা হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। আমি আপনাদের সন্তান—আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকা থেকে মাদক ও সন্ত্রাস দূর করব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা দেব।”
অ্যাডভোকেট ফজলুল হক বলেন,
“বিএনপি জনগণের ভোট ও সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা চিতলমারীকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।”
চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে ইউনিয়নের সব সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ। আপনারা বিএনপিকে ভোট দিন, উন্নয়নের ধারায় অংশ নিন।”
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব ঠান্ডু বলেন,
“বিগত সংসদ সদস্যরা কখনো এই এলাকার মানুষের খোঁজ নেয়নি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
বৈঠকে উপস্থিত নারীরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ইঞ্জিনিয়ার মাসুদ রানা তা মনোযোগ দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপি ও চিতলমারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর ও উন্নয়নের প্রতিশ্রুতির মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: