নামাজের সময় বাজনা থামাতে নিষেধ করায় ইমামকে নৃশংস হামলা—এলাকাবাসীর বিক্ষোভ
নামাজের সময় বাজনা থামাতে নিষেধ করায় ইমামকে নৃশংস হামলা—এলাকাবাসীর বিক্ষোভ
দেবদূত কর তীর্থ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইশার নামাজের সময় উচ্চ শব্দে বাজনা বাজাতে নিষেধ করায় এক মাদরাসা শিক্ষক ও স্থানীয় আলেমকে নৃশংসভাবে পিটিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। গত ২৯ মে রাতে উপজেলার যশরা ইউনিয়নের বখুরা এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। সচেতন মহল ও আলেম সমাজের দাবি, মুসলিম-প্রধান একটি দেশে নামাজের সময় এমন ধৃষ্টতা এবং একজন দ্বীনের খাদেমের ওপর এই বর্বরতা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি দীর্ঘদিনের সুপরিকল্পিত পশ্চিমা ও ভারতীয় অপসাংস্কৃতিক এজেন্ডা এবং গভীর ইসলামোফোবিয়ার এক বিষাক্ত ফসল।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শিক্ষক পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয়াভবে উনি অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে তিনি এলাকায় পরিচিত বলে জানা যায়। গত ২৯ মে রাতে ইশার নামাজের সময় স্থানীয় কয়েকজন যুবক উচ্চ শব্দে গান-বাজনা বা মলার মাইকিং করছিলেন। নামাজের ব্যাঘাত ঘটায় ওই শিক্ষক তাদের শান্তভাবে নিষেধ করতে গেলে যুবকরা উত্তেজিত হয়ে তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হামলায় শিক্ষকের মুখমণ্ডল ও চোখে গুরুতর জখম হয়।

চিকিৎসাধীন অবস্থা
বিদ্ধস্ত ও রক্তাক্ত অবস্থায় ঘটনার পর পরই তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাতের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, তার একটি চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়দের প্রতিবাদ ও বিক্ষোভ
একজন সম্মানিত ইমামের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৩০ মে (শনিবার) সকাল ১০টায় গফরগাঁওয়ের জামতলা মোড়ে ‘নাগরিক বিক্ষোভ’ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভে উপস্থিত আলেম সমাজ ও সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, একজন নিরীহ শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বের ওপর এ ধরনের হামলা সামাজিক শিষ্টাচার ও নিরাপত্তার জন্য চরম হুমকি।

আইনি পদক্ষেপ
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও, এলাকাবাসী এই আদর্শিক ও ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি পদক্ষেপের প্রত্যাশা করছেন। ঘটনাটিকে কেন্দ্র করে গফরগাঁওসহ গোটা ময়মনসিংহ জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট থানা সূত্রে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী আপডেটে জানানো হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



