নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্বধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম-এর প্রধান আতিথ্যর্থে ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ছাদেকুল হক ছাদির-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মো. রাশিদুল হক ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাওসার বেগম-এর সার্বিক তত্তাবধানে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ (এ+) প্রাপ্ত ৩৬ জন শিক্ষার্থী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: