নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমেটরিতে আপত্তিকর ঘটনায় তবলা ডেমোনস্ট্রেটর বরখাস্ত, তদন্তে চাপে প্রশাসন কঠোর | বিডি-প্রেস 24 ডট কম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমেটরিতে আপত্তিকর ঘটনায় তবলা ডেমোনস্ট্রেটর বরখাস্ত, তদন্তে চাপে প্রশাসন কঠোর

28 April 2026, 9:42:39

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডরমেটরিতে আপত্তিকর ঘটনায় তবলা ডেমোনস্ট্রেটর বরখাস্ত, তদন্তে চাপে প্রশাসন কঠোর

দেবদূত কর তীর্থ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরিতে গভীর রাতে এক নারী শিক্ষার্থীর সঙ্গে সঙ্গীত বিভাগের এক ডেমোনস্ট্রেটরকে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নৈতিকতা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীপংকর সেনগুপ্ত সঙ্গীত বিভাগের তবলা বিষয়ের ডেমোনস্ট্রেটর হিসেবে কর্মরত। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক বলে নিশ্চিত হওয়া গেছে। তার সঙ্গে আটক হওয়া তরুণী একই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে ওই শিক্ষার্থীকে শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরিতে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন শিক্ষার্থী নজরদারি শুরু করেন। এক পর্যায়ে তারা ডরমেটরির ভেতরে প্রবেশ করে দুজনকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন যা ক্যাম্পাসের নৈতিক পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেন।

ঘটনার পরপরই প্রশাসন চাপের মুখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন তবে শিক্ষার্থীদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থামানো সম্ভব নয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: