নওগাঁ শহরে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৬ কেজি জব্দ, জরিমানা ১,৫০০ টাকা
নওগাঁ শহরে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৬ কেজি জব্দ, জরিমানা ১,৫০০ টাকা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের সিও বাজার এলাকায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ০৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে দুটি মুদি দোকান থেকে মোট ৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয় এবং মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এছাড়া অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: