মঙ্গলবার ৫ মে, ২০২৬

নওগাঁয় মাদক বিরোধী অভিযান: দুইশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭ কেজি গাজা সহ দুইজন গ্রেফতার

5 May, 2026 1:11:11
নওগাঁয় মাদক বিরোধী অভিযান: দুইশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭ কেজি গাজা সহ দুইজন গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

গতকাল ৪ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী একটা টীম পোরশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। পোরশা এলাকায় অভিযানকারী টীম রাত ০৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পোরশা থানাধীন নুছ নাহার বাজারের সন্নিকটে জনৈক হাসানের বাড়ির কাছাকাছি দুইজন ব্যাক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে একজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যাক্তিকে ডিবি পুলিশ আটক করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে আসামি আলামিন(২৩) পিতা রফিকুল ইসলাম গ্রাম নুছনাহার থানা পোরশা জেলা নওগাঁ এর হেফাজত হত দুইশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।

অপর অভিযান পরিচালনা করা হয় পত্নি তলা থানা এলাকায়। পত্নিতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করা কালে অভিযানিক টীম জানতে পারে যে, একজন ব্যাক্তি তার বর্গাকৃত জমিতে কলা বাগানের ভিতরে কয়েকটা গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আসামি আ: রাজ্জাক পিতা নজরুল ইসলাম গ্রাম আড়াইল থানা পত্নিতলা জেলা নওগাঁ কে সাথে নিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কলা বাগান হতে বড় দুইটা গাজা গাছ ও একটা ছোট গাজার গাছ সহ মোট তিনটা গাজার গাছ উদ্ধার করা হয়। তিন গাজা গাছের ওজন সাত কেজি। এ বিষয়ে পোরশা ও পত্নিতলা থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport