বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

দৌলতখানে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৮ পিচ ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

30 April, 2026 4:59:48
দৌলতখানে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৮ পিচ ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

মোঃআল-আমিন, দৌলতখান প্রতিনিধিঃ

দৌলতখান থানা পুলিশের নেতৃত্বে দৌলতখান উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দৌলতখান থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাতে মোবাইল ডিউটি পরিচালনাকালে এসআই (নিঃ) মারুফ-উল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আলমগীর কমিশনারের সুতার ফ্যাক্টরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ হোসেন (৩২) কে ৯৮ (আটানব্বই) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ মিরাজ হোসেন (৩২), পিতা- মোঃ ফিরোজ বেপারী, মাতা- মোসাঃ কহিনুর বেগম, সাং- দিদারউল্লাহ ৪নং ওয়ার্ড, চরখলিফা ইউনিয়ন, উপজেলা দৌলতখান, জেলা- ভোলা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় দৌলতখান থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-২০, তারিখ-২৯/০৪/২০২৬ ইং) এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport