বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ‎বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

23 April, 2026 5:35:52
দিনাজপুরের ‎বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

‎মোঃ নয়ন মিয়া দিনাজপুর, জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে সারা দেশের ন‍্যায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালী ও র‍্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, ডাঃ তাহাজুল ইসলাম প্রমূখ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন,  পুষ্টি হল একজন ব্যক্তির খাদ্যের চাহিদার সাথে সম্পর্কিত খাদ্য গ্রহণ। জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিস্বাস্থ্য নয়, উন্নয়ন, উৎপাদনশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় উন্নয়নেও পুষ্টির প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। পাশাপাশি পুষ্টি শিক্ষার মাধ্যমে সুস্বাস্থ্যের প্রচার করাও পুষ্টি সপ্তাহের অন্যতম একটি উদ্দেশ্য।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport