তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড: সারাক্ষণ টানানো থাকে জাতীয় পতাকা, ভবনের ভেতরেই গ্যাস সিলিন্ডারে চলছে রান্না | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড: সারাক্ষণ টানানো থাকে জাতীয় পতাকা, ভবনের ভেতরেই গ্যাস সিলিন্ডারে চলছে রান্না

28 August 2026, 12:11:15

তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড: সারাক্ষণ টানানো থাকে জাতীয় পতাকা, ভবনের ভেতরেই গ্যাস সিলিন্ডারে চলছে রান্না

​রনি মল্লিক,বরগুনা জেলা প্রতিনিধি:

​বরগুনার তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে সরকারি বিধিমালার তোয়াক্কা না করে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়টিতে অফিস সময় শেষ হলেও নামানো হয় না জাতীয় পতাকা। এছাড়া দুপুরের খাবার তৈরির জন্য আলাদা রান্নাঘরের নিয়ম থাকলেও, ভবনের ভেতরেই লাইব্রেরির কক্ষে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছে রান্নাবান্না।

​স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পতাকা উত্তোলনের স্পষ্ট সরকারি নির্দেশনা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও বিদ্যালয়টিতে সর্বদাই ঝুলতে দেখা যায় জাতীয় পতাকা, যা জাতীয় পতাকার সঠিক মর্যাদার পরিপন্থী।

​অন্যদিকে, কোমলমতি শিশুদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম আশঙ্কা। সরকারি নিয়ম অনুযায়ী খাবার রান্নার জন্য মূল ভবনের বাইরে আলাদা রান্নাঘরের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু আমখোলা বিদ্যালয়ে সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মূল ভবনের ভেতরেই এলপিজি গ্যাস সিলিন্ডার রেখে রান্না করা হচ্ছে।​শ্রেণিকক্ষের এত কাছাকাছি এবং মূল ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। যেকোনো সময় ছোটখাটো লিক বা বিস্ফোরণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা শত শত শিক্ষার্থীর জীবনের জন্য হুমকি।

​এ বিষয়ে সচেতন মহল চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে জাতীয় পতাকার সঠিক মর্যাদা বজায় রাখা এবং শিশুদের সুরক্ষায় ভবনের ভেতর থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। একইসঙ্গে এমন কর্মকাণ্ডের জন্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

​এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, “আমি এখানকার একজনকে বলেছিলাম পতাকা খুলে রাখতে, কিন্তু সে খোলে নাই।”

​তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছুটিতে থাকায় এটিইও মহোদয় জানান, “অফিস টাইম ব্যতীত জাতীয় পতাকা টানানো থাকার এবং স্কুলে গ্যাস সিলিন্ডার দ্বারা রান্না করার কোনো সুযোগ নাই। এ ধরনের কর্মকাণ্ড হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard