ডিমলায় নাবালিকা কিশোরীর রহস্যজনক মৃত
ডিমলায় নাবালিকা কিশোরীর রহস্যজনক মৃত
বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় এক ১৪ বছর বয়সী কিশোরীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহল পাড়া (সুইজ গেট) গ্রামের আনোয়ার হোসেনের কন্যা মনোয়ারা আক্তার মনি (১৪)কে গত বৃহস্পতিবার ১৮ জুন সন্ধ্যায় কিশোরী কে ডিমলা হাসপাতালে রেখে পালিয়ে যায় পরিবারের লোকজন, এলাকার মহিলা কিশোরী কে হাসপাতালে ডাক্তারকে দেখালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে ডিমলা থানা এসআই আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি প্রাথমিক সুরতহাল করে মৃত দেহটি থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ১৯ জুন (শুক্রবার) সকালে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ডিমলা থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনের একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।
এদিকে কিশোরীর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



