মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬

ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

21 July, 2026 8:44:26
ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার টিএনটি রোড এলাকা থেকে সিংগাহারা ব্রিজ উত্তর ও দক্ষিণ দিক পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে খাল কচুরিপানায় ভরে যাওয়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও পানি নিষ্কাশনে আমন ধান রোপন নিয়ে দুর্ভোগ দেখা দেয়।

১৯ জুলাই (রবিবার) এ পরিস্থিতি নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের উদ্যোগে কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম শুরু হয়েছে।

জানাযায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু মোতালেব, চেয়ারম্যান প্রার্থী মিনালুজ্জামান মিন্টু সহ ইউপি সদস্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কচুরিপানা অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে এনে জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালটি পরিষ্কার হলে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport