ডিএনসিসির বিভিন্ন এলাকায় কর্মচারী পরিচয়ে বহিরাগতরা গ্রাহকদের কাছ থেকে বাসাবাড়ির কর আদায়ের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে
ডিএনসিসির বিভিন্ন এলাকায় কর্মচারী পরিচয়ে বহিরাগতরা গ্রাহকদের কাছ থেকে বাসাবাড়ির কর আদায়ের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে

এইচ এম জাকির :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় কিছু বহিরাগত লোকজন কর্মচারী পরিচয় দিয়ে বাসা বাড়ির কর আদায় শাখার পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তথা ডিএনসিসির বিভিন্ন এলাকার ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন এলাকায় বহিরাগত একটি চক্র ডিএনসিসির কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন আইন কানুন দেখিয়ে গ্রাহকদেরকে নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে, তাদের কাছ থেকে প্রতিনিয়ত নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় বিভিন্ন এলাকার ডিএনসিসির কিছু উপকর কর্মকর্তা অথবা রেভিনিউ সুপারভাইজারদের পরিচয় দিয়ে উক্ত চক্রের নানা সদস্যরা গ্রাহকদেরকে নানা আইন কানুন দেখিয়ে থাকেন, তখন নিরুপায় গ্রাহকরা উক্ত চক্রের সদস্যদেরকে অর্থের বিনিময়ে ম্যানেজ করতে বাধ্য হচ্ছেন। উক্ত চক্রের সদস্যরা নানাভাবে গ্রাহকদেরকে বুঝিয়ে থাকেন যে, তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী অথবা কর্মকর্তা। সূত্র মারফত আরো জানা যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের অফিসের সামনে বহিরাগত লোকজন নানাভাবে অবস্থান করে, তখন গ্রাহকরা আসলে তাদেরকে তারা বিভিন্নভাবে ম্যানেজ করে থাকেন। এছাড়াও জানা যায় বহিরাগত লোকজন বিভিন্ন ওয়ার্ডের বাসা বাড়িতে যেয়ে গ্রাহকদের কে নানাভাবে ম্যানেজ করে থাকেন। তারা তাদের নির্দিষ্ট ওয়ার্ডগুলোতে সারাদিন ঘোরাঘুরি করে থাকেন, ঐ ওয়ার্ডের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ম্যানেজ করে নানাভাবে কাজ করার চেষ্টা করে থাকেন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে জানা যায় তারা এ বিষয়গুলো বিভিন্ন মারফত শুনতে পেরেছে, তারা এ বিষয়ে গ্রাহকদেরকে সতর্ক করে দিয়ে থাকেন, যাতে ভবিষ্যতে কোনো গ্রাহক বাসাবাড়ির কর আদায় সংক্রান্ত বিষয়ে অফিসের বাহিরে কারো সাথে কোন ধরনের আলোচনা অথবা লেনদেন যেন না করেন। তারপরও যদি কেউ এ ধরনের লেনদেন করে থাকেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে ডিএনসিসি কর্তৃপক্ষ কোন দায়-দায়িত্ব নিতে পারবে না। ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সূত্রে জানা যায়, তারা বর্তমানে গ্রাহকদের সন্তুষ্টির মাধ্যমে কর আদায়ের ব্যাপারে যথেষ্ট সচেতন, তারা সবসময় চিন্তা করে থাকেন যেন, কোন গ্রাহক হয়রানি এবং ক্ষতিগ্রস্ত না হয়ে, সঠিকভাবে যেন তারা কর আদায়ের লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় তারা বর্তমান প্রশাসকের নির্দেশে গ্রাহকদের সন্তুষ্টির মাধ্যমে বাসা বাড়ির কর আদায় প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা গ্রাহকদের প্রতি আহবান জানান কোন গ্রাহক যেন শতভাগ নিশ্চিত না হয়ে বহিরাগত লোকজনের সাথে কর আদায় সংক্রান্ত কোনো বিষয়ে লেনদেন অথবা আলাপ আলোচনা যেন না করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: