ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

3 October 2026, 9:39:12

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গ্রেপ্তারকৃতরা হলেন হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মো. তোফাজ্জল ওরফে তফজুল (২৮)।

এসআরবি-১৩ জানায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের জাদুরানি-বনগাঁও সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় জসিম উদ্দিনের মোটরসাইকেল তল্লাশি করে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে হরিপুরের বরুয়াল গ্রামে তোফজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের শোকেসের ভেতর থেকে ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তোফজুলকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard